Pregnancy বা বাবু হওয়া প্রতিটি মেয়ের জীবনের অংশ। এই সময়ে #হরমোন এর অনেক পরিবর্তন ঘটে । হরমোনের পরিবর্তন এর কারনে অন্যান্য সমস্যার সাথে দাঁত এর ও সমস্যা হতে পারে। সাধারণত যে যে সমস্যা হয়ঃ
১। দাঁত ক্ষয়/ Dental caries
২। মাড়ি থেকে রক্ত /gum bleeding
৪। দাঁত pain
এখন আমাদের জানতে হবে, এই সমস্যা কমানোর উপায় গুলো ।
ওরাল hygiene এর রুটিন করাঃ
Oral hygiene এর মধ্যে ব্রাশ করা প্রধান। স্বাভাবিক ভাবে দিনে দুবার খাবার পর ব্রাশ করা খুব জরুরী। কিন্তু pregnancy এর সময় vomiting tendency এর জন্য ব্রাশ করার প্রতি অনীহা দেখা যায়। যা দাঁত এর জন্য খুব ক্ষতিকর । এই সময় কষ্ট হলেও রাত এ ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করতে হবে। রাত এ মুখ এ saliva কম থাকার কারনে bacteria সহজে দাঁত ক্ষয় করতে পারে ।
এই সময় মাউথ ওয়াস ও মুখ পরিস্কার রাখে।
Vomiting tendency কমানোর চেষ্টাঃ
বার বার বমি হলে দাঁত এর উপরের এনামেল এর উপর প্রভাব পড়ে । ক্ষয় হওয়া দাঁত শিরশির করা হতেই পারে। বমি কমানোর জন্য আদা চা খাওয়া যেতে পারে । নিয়ম করে কুলি করা প্রতিবার বমির পরে । তারপর না কমলে ডাক্তার এর পরামর্শ নিতে হবে।
দাঁতের ডাক্তার এর পরামর্শ নেওয়াঃ
এই সময়ে নিয়মিত ডাঃ এর পরামর্শ নেয়া খুব জরুরী। খুব প্রয়োজন ছাড়া দাঁত এর চিকিৎসা যত কম করা যায় ততই ভাল। দাঁত তুলে ফেলা এই সময়ে খুব বিপদজনক। ডাক্তার এর পরামর্শ মত ওষুধ ব্যবহার করে pain কমান যায়। pain বেশি হলে ডাক্তার এর সাথে pregnancy এর trimester আলোচনা করে দাঁত উঠানো যেতে পারে। prescription ছাড়া medicine না গ্রহন করাই ভাল। সর্বোপরি রোগীর শারীরিক অবস্থার উপর চিকিৎসা পধতি নির্ভর করে।
মনে রাখা উচিত, একজন pregnent mother এর যেকোনো চিকিৎসা নেয়ার সময় তার condition সমন্ধে পরিস্কার ভাবে ডাক্তার কে জানানো। যেকোনো জটিলতা না লুকিয়ে ডাক্তার এর সাথে পরামর্শ করা।
ডাঃ শাম্মা মায়িশা
বি ডি এস, এম পি এইচ
০১৯৭৮২৭০৪২৭


0 Comments