আজ ৮ই মার্চ,  বাংলাদেশ এ ৩জন মানুষ করোনা ভাইরাস এ আক্রান্ত। তাদের ভিতর দুজন পুরুষ ওএকজন নারী।  এই ইনফেকশনে ৫০% মানুষের কোনো সিম্পটমই বা লক্ষন প্রকাশ পায় না । অনেক সুস্থ্য বাচ্চাদের শরীরে এই ভাইরাসের এন্টিবডি তার যথা উপযুক্ত প্রমাণ। এটার ইনফেকশন মূলত ফুসফুসের আবরন Epithelium কেন্দ্রিক, এর বাইরে সাধারনত  অন্য অর্গান আক্রান্ত হয় না । 
শরীরে এই ভাইরাসের Incubation period ৩ থেকে ১০ দিন। 


COVID-19 নামে পরিচিত এই ভাইরাস  এ যাদের কিডনি, হার্ট বা লিভার ফেইলিউর, আগে থেকেই অসুস্থ বা রোগপ্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে এবং গর্ভবতী নারীরা ঝুঁকিতে থাকেন সবচে বেশি। মৃত্যু  ঝুকি বিশেষ করে বয়স্ক মানুষদের। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে- ৮০ বছরের বেশি বয়সের করোনায় আক্রান্ত মৃত্যুর সম্ভাবনা ১৪%, আর ৪০ বছরের কম আক্রান্ত হলে মৃত্যুর হার   ০.২% এর কম । তার মানে প্রতি ২০০ জনে ১ জনেরও কম মারা যেতে পারে । এখানে উল্লেখ্য যে- করনোতে পৃথিবী ব্যাপী যে ৩৫০০ জন মারা গেছেন তাদের মধ্যে ৫০ বছরের কম বয়সী মারা গেছেন মাত্র ২০ জন ।  তাই অযথা প্যানিক সৃষ্টি করবেন না বা হবেন না।
তবে বাংলাদেশ এর মত সল্প উন্নত দেশে সচেতন থাকা টাই সবথেকে দরকারি।কারন বেশিরভাগ মানুষ এই ভাইরাস সম্পর্ক এ একদম এ অজ্ঞ। নিজে জানুন, অন্য ৫জন কে জানান।
অন্যান্য ইনফেকশনের তুলনায় করোনা কমই ভয়ংকর।  করোনার চেয়ে ডেংগু, ইবোলা আরো অনেক খারাপ ছিল।


করোনা ভাইরাসের প্রয়োজনীয়  সংক্রমণ প্রতিরোধক ব্যবস্থা  হচ্ছেঃ

■ ড্রপলেট ইনফেকশন অর্থাৎ হাঁচি-কাশির মাধ্যমে রোগটি ছড়ায়। আক্রান্ত, সন্দেহজনক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাই এ ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রতিরোধ। নিজেকে নিরাপদ রাখতে সর্দি-কাশিতে আক্রান্ত যেকোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

■ আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরতে হবে। কখনোই নাক-মুখ না ঢেকে হাঁচি-কাশি দেবেন না। কনুই ব্যবহার করা সবচেয়ে ভালো। 

■ বারবার সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। যেসব বস্তুতে অনেক মানুষের স্পর্শ লাগে, যেমন সিঁড়ির রেলিং, দরজার নব, পানির কল, কম্পিউটারের মাউস বা ফোন, গাড়ির বা রিকশার হাতল ইত্যাদি ধরলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করতে হবে। 

■ মাছ-মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে।

করোনা চিকিৎসা এর হটলাইন নম্বরঃ

IEDCR Hotline

+8801937000011
+8801937110011
+8801927711784
+8801927711785

COVID-19- #LIVE ম্যাপ দেখতে নিচের লিঙ্ক টিতে ক্লিক করুন-
http://bit.ly/2vsAnl6

 
#Coronavirus #COVID-19- রিয়েল টাইম ইনফেকশন সম্পর্কে বিস্তারিত দেখতে নিচের লিঙ্ক ব্যাবহার করুন-
http://bit.ly/39hzj28
#WHO -World #Health Organization এর অফিশিয়াল রিপোর্ট লাইভ জানতে নিচের লিঙ্ক টি ব্যাবহার করুন-
http://bit.ly/3ajVCoe

সবাই সুস্থ্য থাকুন। আশে পাশের সবাইকে সুস্থ্য থাকার পরামর্শ দিন।