দাত স্কেলিং কি?
Tooth scaling যারা নিয়মিত দাঁতের ডাক্তার এর কাছে দেখায় তাদের কাছে অনেক পরিচিত একটা শব্দ । 
আমরা দৈনিক তিন বেলা খাবার খাই। এই খাবার এর সূক্ষ্ম কিছু কণা দাঁতের ফাকে জমে থাকে। যা সাধারণ ব্রাশ দিয়ে পরিষ্কার হয় না। 
ফলে দাঁত এর গোঁড়ায় সাদা আবরণ dental plaque জমে। যা অনেকদিন জমে গেলে শক্ত হয়ে calculus এ পরিণত হয়। 
এই calculus এর কারনে মাড়ি দাঁত এর গোঁড়া থেকে নিচে নেমে যায়। দাঁত শিরশির, মাড়ি থেকে রক্ত আসা এই সমস্যা দেখা যায়। 
আমাদের দাত এর গোঁড়া মাড়িতে  যখন ময়লা জমে এবং মুখ থেকে দুর্গন্ধ আসে তখন দাত পরিষ্কার করতে হয় অভিজ্ঞ ডেন্টাল সার্জন দিয়ে। 
 পরিষ্কার এর এই প্রক্রিয়া কে দাত স্কেলিং বলে।

দাঁত স্কেলিং ২ ভাবে করা যায়-
১। Manually
২। Automatic machine
Manually মূলত hand scaler instrument দিয়ে পরিস্কার করা হয়। 
এই প্রক্রিয়া তে একজন ডাক্তার এর সময়, চাপ এবং পরিশ্রম বেশি হয়।
অন্যদিকে machine দিয়ে অল্প পরিশ্রম এ অনেক সুন্দর ভাবে দাঁত পরিস্কার করা সম্ভব। 

কেন স্কেলিং করা প্রয়োজন?
নিয়ম অনুযায়ী দিনে দুই বার খাবার পর সময় নিয়ে  ব্রাশ করা জরুরি। মাঝে মাঝে flossing করা টাও দাঁত ও মাড়ির  জন্য খুব ভাল। 
কিন্তু আমরা বেসিরভাগ মানুষ নিয়ম মত সময় নিয়ে দাঁত ব্রাশ করি না।আবার flossing বিষয়ে কেও কেও একদম ই জানি না। 
 ফলে ময়লা জমে পাথর এ রুপ নেয়। মুখ থেকে দুর্গন্ধ আসে। এই সমস্যা দূর করতে স্কেলিং অনেক জরুরি।

স্কেলিং করলে কি দাত ভেঙে যায়?
অনেক রোগীর মনে ভয় থাকে যে  স্কেলিং করলে দাত ভেংগে যায়।  কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারনা। 
 স্কেলিং মুলত দাত এর গোড়ায় জমে থাকা ময়লা কে পানি ও বাতাস দিয়ে কম্পন এর মাধ্যমে উঠানো হয়। 
দাত কাটা  বা ভেংগে যাওয়ার কন সম্ভবনা থাকে না। 
জেনে রাখা ভাল, scaler machine এমনভাবে তৈরি যার cutting efficiency নাই।
 ফলে দাঁত কেটে ফেলার সম্ভাবনা একদম অমূলক। দাঁত কাটার জন্য আলাদা মেশিন আছে যা handpiece নাম এ পরিচিত। 
scaling করলে দাঁত ফাকা হওয়ার  কোন সম্ভবনাও নাই। 
একারনে বছরে কমপক্ষে ২ বার scaling করা খুব জরুরী।
ডাঃ শাম্মা মায়িশা
বি ডি এস, এম পি এইচ