আজকাল বাজারে অনেক ধরনের দাঁতের ব্রাশ পাওয়া যায়।  কোন টা বড় কোনটা ছোট কোনটা শক্ত কোনটা নরম।
ব্রাশ  নির্ধারণ এর ক্ষেত্রে আমরা যে যে বিষয়  মাথায় রাখব -
# সবচে ভাল ব্রাশ হল সেটা যা মুখের সব জায়গা ভালমত পরিষ্কার করতে পারে। বেশি বড় বা বেশি ছোট  ব্রাশ জায়গা মত যেতে পারবে না। একজন প্রাপ্ত বয়স্ক মানুষ এর ব্রাশ কমপক্ষে এক ইঞ্চি দৈর্ঘ্য এবং হাফ ইঞ্চি প্রস্থ এর হতে হবে। 
#  খুব শক্ত ব্রাশ  ব্যবহার করা যাবে না। নরম ব্রাশ ব্যবহার করতে হবে।
# খুব জোরে ব্রাশ করা যাবে না। সঠিক নিয়মে সময় নিয়ে ব্রাস করতে হবে।
# অবশ্যই দুই মাস এর বেশি হলে ব্রাশ বদলাতে হবে।  ব্রাশ এর মাথায় যে ব্রিসল
থাকে সেটা যখন আকাবাকা হয়ে যাবে তখন দেরি না করে নতুন দাত ব্রাশ কিনতে হবে।


কিভাবে ব্রাশ  করব?
দাঁত ব্রাশের সঠিক নিয়ম:-
(১) ব্রাশ টা কে আপনার দাঁত ও মাড়ির সংযোগ স্থলে লাগান (৪৫ ডিগ্রি এঙ্গেলে)
(২) ব্রাশ টাকে দাঁত ও মাড়ির সংযোগ স্থন থেকে দাঁতের edge পর্যন্ত আনুন ।
(৩) এই ভাবে সামনের ও পিছনের সবগুলো দাঁতের বাইরের অংশ পরিস্কার করুন ।

(৪) ব্রাশ শুধু এক দিকেই নামাবে বা উঠাবেন । উপরের সারির দাঁতের ক্ষেএে মাড়ি থেকে নিচের দিকে ব্রাশ করবেন আর 
নিচের সারির দাঁতের ক্ষেএে মাড়ি থেকে উপরের দিকে ব্রাশ করবেন ।
(৫) উপরের ও নিচের দাঁতের ভিতরের অংশ পরিস্কার করুন ।
(৬) জিব্হা পরিস্কার করুন ব্রাশের উল্টা পিঠে লাগানো নরম ফোম দিয়ে 


লক্ষ রাখুন :-
(১) খুব বেশি জোরে ব্রাশ চালাবেন না এতে আপনার দাঁতের ক্ষয় হতে পারে ।
(২) সঠিক ব্রাশ ব্যবহার করুন ।
(৩) সঠিক সময়ে দাঁত ব্রাশ করুন , দিনে দুই বার , সকালে নাস্তা খাওয়ার পর , ও রাতে ঘুমাতে যাবার আগে ।
(৪) বারবার দাঁত ব্রাশ করবেন না । অতিরিক্ত সব কিছুই খারাপ ।
(৫) বেশি সময় ধরে দাঁত ব্রাশ করবেন না । ২-৩ মিনিটই যথেষ্ট ।
(৬) সঠিক নিয়মে দাঁত ব্রাশ করুন , এতে দাঁত ও মাড়ি দুইটাই ভাল থাকবে ।
(৭) এক-এক দিন মুখের এক-এক জায়গা থেকে দাঁত ব্রাশ করা শুরু করুন ।
(৮) মুখের ভিতরের অংশ পরিস্কার করতে ভুলবেন না ।
(৯) দাঁত ব্রাশ করার আগে ব্রাশ টা ভিজিয়ে নরম করে নিন ।
(১০) একটানা বেশি দিন মাউথ ওয়াস ব্যবহার করা উচিত না । এতে দাঁতের রং চেন্জ হতে পারে ।
(১১) নিয়মিত দাঁতের ডাক্তার দিয়ে চেক আপ করান ।

Dr.Shamma Maisha
BDS,MPH