হীনমন্যতা (Inferiority complex) 
ইস আমার ক্লাস মেট অনেক ভালো ফলাফল করেছে বা আমার কলিগ আমার থেকে বেশি জানে / ভালো পারফর্ম করে  
অথবা আমার থেকে বেশি আয় করে, এগুলোই হল Inferiority complex.  
এই শব্দের সাথে কম বেশি আমরা পরিচিত , তবে সঠিক তথ্য গুলো অনেকের ই অজানা । 
বৈজ্ঞানিক রা, ১৯০৭ সালে সর্ব প্রথম হীনমন্যতা কে ব্যাখ্যা দেয় এই ভাবে, 
নিজের ভিতরের কাজ করার ক্ষমতা কমে যাওয়া ( lack of self esteem) 
হীনমন্যতার মর্মার্থ হল  নেতিবাচক চিন্তাভাবনা, 
অনুভূতি, আচরণ এবং প্রবণতাগুলো সংকলন করা নিজের ভিতর । 


লক্ষণ গুলো এভাবে ফুটে ওঠে

হতাশা, বারবার বারবার মন খারাপ করা চিন্তাগুলো তে  ফোকাস করা

লজ্জা, অপরাধবোধ, বিব্রত বোধ বা পরাজয়ের অভ্যন্তরীণ অনুভূতি র কারণে নিজেকে অবরুদ্ধ করে ফেলা 

বন্ধু , সহকর্মী বা পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে  সরিয়ে নেওয়া

অন্যদের থেকে  বিচ্ছিন্নতা কে  ব্যর্থতার অনুভূতি থেকে সরিয়ে নেয়ার  উপায় হিসাবে বিবেচনা করা

অন্যান্য ব্যক্তির ত্রুটি এবং ব্যর্থতার জন্য নিজেকে দায়বদ্ধ মনে  করা 

অসুস্থ, হতাশার ভান করে মনোযোগ আকর্ষণ করা 

যে কোনও ধরণের প্রতিযোগিতা এড়িয়ে চলা , 

 যেখানে তাদের কাজ কে অন্যের সাথে সরাসরি তুলনা করা যেতে পারে ।

 ডাঃ ফ্লও য়ার এর মতে , তারা কোন জিনিস চেষ্টা করে না এবং তারা অনেক সুযোগ থেকে নিজেকে গুটিয়ে নেয়। 

প্রশংসা এবং সমালোচনা উভয়ের জন্যই তাঁরা অত্যন্ত সংবেদনশীল হয় 


 
হীনমন্যতা কোন মানুসিক রোগ নয়। কিন্তু কম বেশি অনেকের মধ্যেই এটা থাকে , 
নিজের ইচ্ছা শক্তি ই পারে এই সমস্যা থেকে বের হয়ে আসতে।
করোনা কালে, আমাদের সবারই উচিৎ মানুসিক বা চরিত্র গত দিক গুলতে আরও যত্নবান হওয়া।  
ডাঃ শাম্মা মায়িশা
ইয়োর ডেন্টাল