আমাদের মুখে সর্বমোট ৩২ টি স্থায়ী দাঁত থাকে। উপরে নিচে , ডানে বামে চারপাশে ৮ টি করে দাঁত থাকে ।

সামনের  দাঁত গুলো কে ইন্সিসর কর্তন দাঁত  বলে, তার পাশের দাঁত কে কানাইন বা ছেদন দাঁত , পরের   গুলোকে

প্রি মোলার আর সবশেষের দাঁত গুলোকে  মোলার বা পেষণ দাঁত বলে। 

আক্কেল দাঁত বা থার্ড মোলার আমাদের মুখ এর মত দাঁতের মধ্যে  শেষ দাঁত। 

যা বেশিরভাগ মানুষ এর ১৫-২৫ বছর বয়সের এর মধ্যে উঠে থাকে। কিছু কিছু মানুষের আবার এই দাঁত উঠে না।

যাদের দাঁত  উঠে না ,তাদের মুখের হাড় এর ভিতর দাঁত টি থাকে।  

সাধারণত আক্কেল  দাত ওঠার সময় জ্বর ,মুখ ফোলা , হা করতে না পারা, খেতে না পারা এই সমস্যা হয়। 

আমাদের অনেকের ধারনা হল দাত তুললে চোখ নষ্ট হয়ে  যায়।

  কিন্তু এটা সম্পূর্ণ  ভুল ধারণা।  দাত আর চোখ দুই টা সম্পুরন ভিন্ন জিনিস। এদের উৎপত্তি আলাদা  আর নার্ভ ব্লাড সাপ্লাই সব ই আলাদা।

  তাছাড়া দাঁত ও  চোখ  পাতলা হাড় এর আস্তরণ দিয়ে আলাদা থাকে।

  ফলে এদের পারস্পারিক  কোন সংযোগ নেই। তাছাড়া  যাদের মুখে কোন দাঁত থাকে না ,

তারা চোখের  সমস্যা ই নাও থাকতে পারে।  আবার যারা অন্ধ তাদের ও সব দাঁত ভালো থাকতে পাড়ে। 

 বেশিরভাগ ক্ষেত্রে থার্ড মোলার উঠার ক্ষেত্রে খুব বেশি জায়গা থাকে না। ফলে দাঁত টি উঠে না অথবা আঁকাবাঁকা হয়ে উঠে

এই কারনে দাঁত এর গোঁড়ায় খাবার জমে থাকে। সহজে পরিস্কার করাও যায় না।

কারন ব্রাশ, ফ্লস জায়গামত যায় না।  ফলে  পরবর্তী তে ইনফেকশন , দাঁত ক্ষয় এবং ব্যাথা সৃষ্টি করে।

উপরের যেকোনো কারণ হলে দাঁত টি ফেলে দেওয়াই উত্তম।

সাধারনত এই দাঁত টি রাখার অন্য  পদ্ধতি যেমন ফিল্লিং, রুট ক্যানাল বা স্কেলিং  খুব একটা কাজে দেয় না।

এই দাঁত রেজিস্টারড  ডাক্তার দিয়ে এবং  প্রয়োজনীয় এক্স রে করে ফেললে সাধারণত কোন সমস্যা হয় না।

চোখ বা অন্য কিছু র সাথে দাঁত তোলার কোন সম্পর্ক নাই। 

যেকোনো প্রয়োজনে ইনবক্স, কমেন্ট ও শেয়ার করুন।।

ডাঃ শাম্মা মায়িশা

বি ডি এস, এম পি এইচ