শিশুরা কোমলমতি।  তাদেরকে যা কিছু শেখানো হবে তারা তাই আকড়ে ধরে বড় হবে। 
ডাক্তার এর বিষয় এ এমনিতেই ছোট শিশু দের অজানা ভয় থাকে। নতুন পরিবেশ নতুন মানুষ নতুন যন্ত্রপাতি ছোট শিশুকে ভয় দেয়। 
 একারনে তাদের ভয় ভাঙ্গানোর দায়িত্ব পিতামাতার।  
ডাক্তার এর কাছে নেয়ার আগে পিতামাতার করনীয় - 

# ডাক্তার এর কাছে যাওয়ার আগের প্রস্তুতিঃ
বাচ্চাদের সাথে অভিভাবকদের আলোচনায় আসতে হবে। নতুন জায়গায়(ক্লিনিকে)  বেড়াতে যাচ্ছি বলে আশ্বাস দেওয়া।
 তাদের কে বোঝানো যে ডাক্তার তাদের বন্ধু। কোন ভাবেই জোর করে নেয়া যাবে না ।২-৩দিন আগেই তাকে এ বিষয় এ প্রস্তুত করা
# কোন কিছু গোপন না করাঃ
ডাক্তার বিষয়ক কোন বিষয়ে গোপন  করা কোনোভাবেই যাবে না। সত্য সহজ ভাবে তাদের বোঝাতে হবে।  
ভয় দেওয়া বা পাওয়া থেকে বিরত থাকা। মনে রাখতে হবে নিজে ভয় পেলে বাচ্চাকে বোঝানো সম্ভব না।

#মারামারি বা বকা না দেয়াঃ
অভিভাবক এর সচেতন থাকতে হবে যেন ডাক্তার এর কাছে যাওয়া নিয়ে বাচ্চার সাথে রাগারাগি না করে। 
রাগ করলে বাচ্চার মাঝে জেদ তৈরি হবে। সে কখনই আর ডাক্তার এর কাছে যাবে না।  
#বাচ্চাকে কথা বলার সুযোগ  দিনঃ
 বাচ্চা কেন ভয় পাচ্ছে তা তার কাছ থেকে শুনতে হবে। তাকে কথা বলতে দিতে হবে।
 ভয় বা উত্তেজনা কেন তার কারণ গুলো বের করে শিশুকে সহজ করে দিতে হবে ।

ডাক্তার এর করনীয় -
#শিশু কে সময় দেয়াঃ
একজন ডাক্তার এর অবশ্যই  প্রথমে শিশু রোগীকে সময় দেয়া উচিত। বেশি সময় দেয়া টাও অনেক জরুরী।
 যদি বেশি ভয় পায় তাহলে ২/৩ দিন তাকে বুঝাতে হবে। চিকিৎসার সব জিনিস এর সাথে পরিচয় করাতে হবে। 
#বন্ধুর মত আচরন করাঃ  
শিশুর সাথে সবসময় বন্ধুত্ব পূর্ণ আচরণ করা। তার কষ্ট সবসময় বোঝার চেষ্টা করা। কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না। 
যদি এর পর অ শিশু কাজ করতে না চায় সে ক্ষেত্রে পিতামাতার অনুমতি নিয়ে বকা দিয়ে /কঠিন হয়ে কাজ করতে হবে। 
ভাল লাগলে লাইক, শেয়ার করেন।  
ডা শাম্মা মায়িশা।। 
বি ডি এস, এম পি এইচ