#নভেল করোনভাইরাস কী?
একটি নভেল করোনাভাইরাস (কো ভি ড) করোন
ভাইরাসটির একটি নতুন প্রজাতি।

কো ভি ড-১৯ ভাইরাস হল  এমন একটি
নতুন ভাইরাস যা পূর্বে হওয়া
SARS এর মত শ্বাসযন্ত্রের infection  এবং
সাথে থাকে সর্দি কাশি ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা COVID-19  কে
PANDEMIC ( মহামারী)
হিসাবে বর্ণনা করেছেন । এর কারণ হল-  
মহামারী হিসাবে #COVID-19  ভাইরাস টি
ভৌগোলিক ভাবে খুব দ্রুত বিস্তার করছে।
যদিও এমন না যে, এটিতে সংক্রমিত হলেই মৃত্যু হবে।
এই কারনে UNICEF সংস্থাটি, বিভিন্ন দেশের
সরকারের সাথে মিলিত হয়ে ভাইরাসটির
সংক্রমণ থেকে আপনাকে ও
আপনার পরিবার কে
রক্ষা করতে কাজ  করছে।  

অনলাইনে প্রচুর তথ্য আছে যা 
কাল্পনিক এবং ভুল তথ্য।
Trusted সাইট থেকে তথ্য সংগ্রহ
আর তার প্রয়োগ খুব জরুরী।

কোভিড -১৯ ভাইরাস কীভাবে ছড়ায়?
সংক্রামিত ব্যক্তির #respiratory droplet
(কাশি এবং হাঁচির মাধ্যমে উত্পন্ন)
এর সরাসরি সংস্পর্শে আসলে এবং
ভাইরাস দ্বারা দূষিত স্থান স্পর্শের মাধ্যমে  
ভাইরাস সংক্রামিত হয়।
যদিও COVID-19 ভাইরাস
বেশ কয়েক ঘন্টা ধরে মেঝেতে
বেঁচে থাকতে পারে, তবে
সাধারণ জীবাণু নাশক
এটি কে মেরে ফেলতে পারে।

করোনভাইরাস লক্ষণগুলি কী কী?
 প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে
#জ্বর, #কাশি এবং #শ্বাসকষ্ট।
আরও মারাত্মক ক্ষেত্রে সংক্রমণ
নিউমোনিয়া বা শ্বাসকষ্ট হতে পারে। 
এর  লক্ষণগুলি ফ্লু (ইনফ্লুয়েঞ্জা) বা
সাধারণ সর্দিগুলির মতোই ।
এ কারণেই কারও কভিড -১৯
আছে কিনা তা পরীক্ষা করা প্রয়োজনীয়।
তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ
যে প্রতিরোধের পদক্ষেপ গুলো  একই রকম - 
ঘন ঘন হাত ধোয়া 
 #Respiratory hygiene  (আপনার কাশি
আসলে কনুই দিয়ে ঢেকে বা
টিস্যু দিয়ে ঢেকে  হাঁচি দিন,
তারপর টিস্যুটি একটি বদ্ধ বাক্সে ফেলে দিন)। 

সঠিকভাবে হাত ধোয়ার সেরা উপায় কী?


প্রথম ধাপ:  চলমান পানিতে  হাত ভিজিয়ে নেয়া


দ্বিতীয় ধাপ: ভেজা হাত কনুই পর্যন্ত 
পর্যাপ্ত সাবান লাগানো 


তৃতীয় ধাপ :
কমপক্ষে 20  সেকেন্ডের
জন্য হাতের সামনে পিছনে
, আঙ্গুলের মধ্যে এবং নখের
নীচে সহ - সমস্ত হাত স্ক্রাব করুন।


চতুর্থ ধাপ :
চলমান পানিতে ভালভাবে ধুয়ে ফেলুন


পঞ্চম ধাপ :
একটি পরিষ্কার কাপড় বা নিজ 
ব্যবহারের তোয়ালে দিয়ে হাত শুকিয়ে নিন 


আপনার হাত বারবার ধুয়ে নিন, বিশেষত
খাওয়ার আগে, পরে ; আপনার নাক ঝারলে ,
কাশি বা হাঁচি দেওয়ার পরে;
এবং বাথরুম থেকে এসে।  


যদি সাবান এবংপানি  সহজেই না
পাওয়া যায় তবে কম পক্ষে 
60% অ্যালকোহল ভিত্তিক
হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে । 

আমার শিশু কে কি মেডিকেল মাস্ক পরানো কি উচিত? 


অন্যের সুরক্ষার জন্য যদি আপনার বা
পরিবার এর কাশি বা হাঁচি  থাকে তবে
একটি মেডিকেল মাস্ক ব্যবহার করার
পরামর্শ দেওয়া হয়। 
আপনার যদি কোনও লক্ষণ না থাকে
তবে মুখোশ পরে
যাওয়ার কোন  দরকার নেই।
সংক্রমণ বন্ধ করতে শুধু  মাস্কের
ব্যবহারই যথেষ্ট নয় এবং
ঘন ঘন হাত ধোয়া, হাঁচি এবং কাশি হলে ঢেকে কাশি দেয়া
এবং 
সর্দি বা ফ্লু জাতীয় লক্ষণ থাকলে  ঘনিষ্ঠ যোগাযোগ
বাড়ির বাইরে যাওয়া এড়ানো উচিত।
COVID-19 কি  শিশুদের সংক্রমিত  করে?

যেহেতু এটি একটি নতুন ভাইরাস এবং এটি শিশু বা গর্ভবতী
মহিলাদের কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে আমরা
এখনও যথেষ্ট তথ্য  জানি না।
 আমরা জানি যে কোনও বয়সের লোকেরা এই ভাইরাসে
সংক্রামিত হতে পারে, তবে এখনও তুলনামূলকভাবে কম
শিশুদের মধ্যে পাওয়া গেছে । 
 বয়স্ক ও অসুস্থ মানুষের মধ্যে বেশি দেখা যাচ্ছে।  
আমার বাচ্চাকে কি স্কুল থেকে বাইরে নিয়ে যাওয়া উচিত?
জরুরী ক্ষেত্রে বাচ্চাকে স্কুল বা বাইরে না নেয়াই ভাল।
হাত ধোয়া এর বিষয়ে বাচ্চাকে সচেতন করাও জরুরী। 

যেকোনো প্রয়োজন এ ইনবক্স করুন। 
Dr. Shamma Maisha
BDS, MPH